ads
ইপেপার আর্কাইভ
logo

ঢাকা–৮ এ মূল লড়াই এনসিপি বনাম বিএনপি | ভোটার ২ লাখ ৬৬ হাজার | কেন্দ্র ১০৮

আলমগীর হোসেন পলাশ

প্রকাশকাল: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ পি.এম
ঢাকা–৮ এ মূল লড়াই এনসিপি বনাম বিএনপি | ভোটার ২ লাখ ৬৬ হাজার | কেন্দ্র ১০৮

স্টাফ রিপোর্টার | GNN TV 24

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা–৮-এ মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৫৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৮৯১ জন এবং নারী ভোটার ১ লাখ ১২০ হাজার ৬৭৭ জন।

নির্বাচন উপলক্ষে এ আসনে মোট ১০৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘনবসতিপূর্ণ এই আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

এবারের নির্বাচনে ঢাকা–৮ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মূল লড়াই জমে উঠেছে দুই প্রধান প্রার্থীর মধ্যে—

নাসিরুদ্দিন পাটওয়ারী (এনসিপি) এবং মির্জা আব্বাস (বিএনপি)।

বিশ্লেষকদের ধারণা, এই দুই প্রার্থীর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাই আসনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিপুলসংখ্যক ভোটার, ১০৮টি ভোটকেন্দ্র এবং তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে ঢাকা–৮ আসনটি জাতীয় নির্বাচনের অন্যতম আলোচিত ও গুরুত্বপূর্ণ আসনে পরিণত হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে।

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ